• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

আসিফ মাহমুদের নেতৃত্বে এনসিপির ৬ সদস্যের সার্চ কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

রাজনৈতিক গুণগত মান বজায় রাখতে এবং দলীয় পরিধি বাড়াতে কঠোর অবস্থানে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। গত মাস থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক যোগদানের মুখে এবার যোগ্য নেতৃত্ব বাছাইয়ে গুরুত্ব দিচ্ছে দলটি। এরই ধারাবাহিকতায় ছয় সদস্যের উচ্চপর্যায়ের এক ‘ন্যাশনাল সার্চ কমিটি’ গঠন করা হয়েছে।

রোববার (১০ মে) এনসিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কমিটি গঠনের কথা জানানো হয়।

এনসিপি জানিয়েছে, দলের সম্প্রসারণ ও বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনাই হবে এই শক্তিশালী কমিটির মূল লক্ষ্য।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এনসিপির সম্প্রসারণ এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বের যোগদানের ক্ষেত্রে যাচাই-বাছাই, মূল্যায়নপূর্বক যোগদান কার্যক্রম সম্পন্ন করার দায়িত্ব পালনের লক্ষ্যে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশে ন্যাশনাল সার্চ কমিটি গঠন করা হয়েছে।’

সার্চ কমিটিতে আছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও আরিফুল ইসলাম আদীব, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম সদস্যসচিব আবদুল্লাহ আল আমিন ও যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category