• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

৪৩ হাজারে বিক্রি হলো পদ্মার কাতল

জেলা প্রতিনিধি / ৫১ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২১ কেজি ৫০০ গ্রাম ওজনের একটি বড় কাতল মাছ। মাছটির দাম ধরা হয়েছে ৪৩ হাজার টাকা।  শনিবার (২ মে) বিকাল ৫টার দিকে দৌলতদিয়া পদ্মা নদীর মোহনায় জেলে কৃষ্ণ হালদারের জালে মাছটি ধরা পড়ে।

কৃষ্ণ হালদার জানান, শুক্রবার রাতে কয়েকজন মিলে নৌকা নিয়ে পদ্মা নদীর মোহনায় জাল ফেলে মাছ ধরার জন্য অবস্থান নেন। কিন্তু রাতভর কোনো মাছ না পাওয়ায় শনিবার বিকালে জালে জোরে ধাক্কা অনুভব করেন। তখন বুঝতে পারেন বড় কোনো মাছ ধরা পড়েছে। পরে জাল তুলতেই বিশাল একটি কাতল মাছ পাওয়া যায়।

তিনি আরও জানান, রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা প্রতি কেজি ২ হাজার ১০০ টাকা দরে মোট ৪৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।

এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, এত বড় কাতল মাছ নদীতে খুব একটা দেখা যায় না। তবে ইদানিং মাঝে মাঝে এ ধরনের বড় কাতল মাছ ধরা পড়ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category