• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

সরকার সংকটে, এর দায় বিএনপির: মিয়া গোলাম পরওয়ার

নিজস্ব প্রতিনিধি / ১০২ Time View
Update : শনিবার, ২ মে, ২০২৬

জনগণের রায়কে উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

শনিবার (২ মে) সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত ‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকার খুব বিপদে আছে। এই সংকট সৃষ্টি করেছে বিএনপি, বিএনপিকে এর সমাধান করতে হবে। সংসদে গণভোটের সমাধান না হলে আবারও আন্দোলন ছড়িয়ে যাবে ৫ কোটি মানুষের মাঝে, যারা এই গণভোট দিয়েছিল।

এছাড়াও গণভোটের রায় অগ্রাহ্য করা হলে রাজনৈতিক বিভাজন, জনগণের আস্থাহীনতা, সামাজিক উত্তেজনাসহ সমাজকে সংকটে ফেলবে বলে জানান বক্তারা। প্রয়োজনে আরেকটি জুলাই নামিয়ে আনারও কথা বলেন তারা।

জামায়াতে ইসলামীর খুলনা মহানগর আমীর মোহাম্মদ মাহফুজুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও এমপি মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়াও জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category