• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

পতনের দেড় ঘণ্টা পর ফের ঊর্ধ্বমুখী স্বর্ণ-রুপার দাম

সবুজ বার্তা ডেস্ক / ৭৯ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬
কেন স্বর্ণের দাম রূপার চেয়ে এত বেশি?

ইরানের সঙ্গে নতুন আলোচনার আশায় বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। দিনের শুরুতে স্বর্ণের দাম ১ শতাংশের বেশি কমলেও পরবর্তীতে তা ঘুরে দাঁড়ায়। মূলত মধ্যপ্রাচ্যে যুদ্ধ অবসানের সম্ভাবনায় তেলের দাম কমে যাওয়ায় মুদ্রাস্ফীতির উদ্বেগ কিছুটা কমেছে, যা স্বর্ণের বাজারকে চাঙ্গা করে তোলে। খবর রয়টার্স

শুক্রবার (১ মে) সকাল ১০টা ৩৬ মিনিট পর্যন্ত (১৪৩৬ জিএমটি) স্পট গোল্ডের দাম ০.৩ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৪ হাজার ৬৩৬.৭২ ডলারে দাঁড়িয়েছে। যদিও সেশনের শুরুতে দাম কমে ৪ হাজার ৫৫৯.৪৮ ডলারে নেমেছিল। তবে পুরো সপ্তাহের হিসাব ধরলে এটি এখনো ১.৬ শতাংশ লোকসানের মুখে রয়েছে। অন্যদিকে, জুনে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচার্সের দাম ০.৪ শতাংশ বেড়ে ৪ হাজার ৬৪৯.৬০ ডলারে পৌঁছেছে।

জিম ওয়াইকফ (কিটকোট মেটালের সিনিয়র বিশ্লেষক) বলেন, ইরানের ফের আলোচনার ইচ্ছা প্রকাশের পর শান্তি প্রতিষ্ঠার যে সম্ভাবনা দেখা দিয়েছে, তা সম্ভবত বিনিয়োগকারীদের ঝুঁকি গ্রহণের প্রবণতা বাড়িয়েছে। পাশাপাশি এটি মার্কিন ডলার সূচকে চাপ সৃষ্টি করেছে এবং স্বর্ণের বাজারকে ওপরে তুলেছে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বৃহস্পতিবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার জন্য নিজেদের নতুন প্রস্তাব পাঠিয়েছে ইরান। এই খবরের পর বিশ্ববাজারে তেলের দাম কমেছে। তবে পুরো সপ্তাহের হিসাবে তেল এখনো লাভের পথে আছে। জ্বালানি তেলের এই উচ্চমূল্য বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়িয়েই চলেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ এই সপ্তাহে সুদের হার অপরিবর্তিত রেখেছে এবং এমন একটি কঠোর অবস্থান নিয়েছে, যার ফলে বাজার এ বছর সুদের হার কমানোর প্রত্যাশা থেকে সরে এসেছে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভার (রুপা) দাম ৩.৪ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৭৬.২৬ ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনাম ০.৮ শতাংশ বেড়ে ২ হাজার ২ ডলারে পৌঁছেছে এবং প্যালাডিয়াম ০.৯ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৭.১২ ডলারে পৌঁছেছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৫ হাজার ৪৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় বেচাকেনা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category