• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন

শ্রমিকের রক্তই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে: দুলু

নিজস্ব প্রতিবেদক / ৩ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, শ্রমিকের রক্তই আগামী দিনের বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত রাখবে। বর্তমান প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে ৩১ দফা ঘোষণা করেছিলেন, সেখানে শ্রমিকদের ভাগ্যের পরিবর্তনের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

শুক্রবার (১ মে) মহান মে দিবস উপলক্ষে নাটোরে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। ৩১ দফার সঠিক বাস্তবায়নের মাধ্যমেই শ্রমিকের জীবনমান ও কর্মপরিবেশে আমূল পরিবর্তন আসবে।

সমাবেশে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শাহিন ও সাইফুল ইসলাম আফতাব, জেলা বিএনপির সদস্য নাসিম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা শ্রমিক দলের সভাপতি আবু রায়হান ভুলু এবং সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বুলবুল উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category