• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৫ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

উবারের হোটেলে বুকিং সেবা চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক / ৬৭ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

রাইড শেয়ারিং সেবার গণ্ডি পেরিয়ে ভ্রমণ খাতে বড় পরিসরে প্রবেশ করেছে উবার। নতুন এ উদ্যোগের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রে বসবাসকারীদের জন্য হোটেলে রুম ভাড়া নেওয়ার সুযোগ চালু করেছে উবার। নতুন এ সুবিধা চালুর ফলে স্বচ্ছন্দে যাতায়াত ও খাবার কেনার পাশাপাশি ভ্রমণের সময় উবার অ্যাপ থেকেই হোটেলে রুম ভাড়া করা যাবে।

গত বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘গো গেট’ অনুষ্ঠানে হোটেলে বুকিং সেবা চালুর ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে জানানো হয়, শুরুতে উবার ব্যবহারকারীরা বিশ্বজুড়ে সাত লাখের বেশি হোটেলে বুকিং দেওয়ার সুবিধা পাবেন। চলতি বছরের মধ্যেই স্টার্টআপ ভার্বোর ভ্যাকেশন রেন্টাল সুবিধাও উবার অ্যাপে যুক্ত করা হবে। ফলে ব্যবহারকারীরা হোটেলের পাশাপাশি বিকল্প আবাসনের সুযোগও পাবেন।

উবারের তথ্যমতে, ‘উবার ওয়ান’ সদস্যরা নির্দিষ্ট ১০ হাজার হোটেলে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন। পাশাপাশি প্রতিটি বুকিংয়ে ১০ শতাংশ পর্যন্ত উবার ক্রেডিট ফেরত দেওয়া হবে। অনুষ্ঠানে হোটেল বুকিংয়ের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ভয়েস বুকিং ও উন্নত অনুসন্ধানের সুবিধাও চালু করেছে উবার।

নতুন এসব সুবিধা চালুর পর উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খসরোশাহি জানিয়েছেন, উবার এখন আর কেবল রাইড শেয়ারিং অ্যাপ বা রাইড ও খাবারের জন্য আলাদা কোনো অ্যাপ নয়। এটি এমন একটি সমন্বিত প্ল্যাটফর্মে রূপ নিচ্ছে, যেখানে ব্যবহারকারীরা যাতায়াত, খাবার অর্ডার ও ভ্রমণসংক্রান্ত নানা সেবা একই জায়গা থেকে নিতে পারবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category