• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:১০ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩

নিজস্ব প্রতিবেদক / ৯৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের বাঁশখালীতে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে র‍্যাব-৭। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয় এবং তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪ টার দিকে বাঁশখালী মহিলা ডিগ্রি কলেজের সামনে একটি অস্থায়ী চেকপোস্ট বসিয়ে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

এ সময় কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে একটি সিএনজিযোগে বিপুল পরিমাণ ইয়াবা চট্টগ্রাম মহানগরীর দিকে আনা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

চেকপোস্টে সিএনজিটি পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করে। পরে তিনজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মো. সলিম উল্লাহ (৪৩), মো. হাসান মুরাদ (৪৮) ও মো. মজিদ আলম ওরফে মরজান (৩৫)। তাঁরা সবাই কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা।

পরে সিএনজিটি তল্লাশি করে গ্যাস সিলিন্ডারের ভেতরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, জব্দ করা সিএনজিটি মাদক পরিবহনে ব্যবহৃত হচ্ছিল। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন কোটি টাকা। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category