• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
Headline
অপহরণের ৪ দিন পর স্কুলছাত্রী উদ্ধার, প্রধান আসামি গ্রেফতার চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, যাত্রীদের ভোগান্তি ইসলামী ব্যাংক রক্ষায় গভর্নরের কাছে আমানতকারীদের স্মারকলিপি বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত নদীর গভীরতা মাপতে গিয়ে পাউবো কর্মী নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ আইপিএলে দ্রুততম ৪০০ রানের রেকর্ড গড়লেন সূর্যবংশী বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে: ইরান ইবির ‘ডি’ ইউনিটের ১ম মেধাতালিকায় ভর্তি শুরু ১০ মে

চট্টগ্রাম বোর্ডে এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ১৬১৯ পরীক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয়পত্রে ১ হাজার ৬১৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) অনুষ্ঠিত পরীক্ষার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, রঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি- এই পাঁচ জেলায় মোট ২১৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ১৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে অংশ নেয় ১ লাখ ১৪ হাজার ১১০ জন।

জেলাভিত্তিক হিসাবে চট্টগ্রাম জেলায় ৮২ হাজার ৭৮১ পরীক্ষার্থীর মধ্যে ৮১ হাজার ৮৭৫ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ৯০৬ জন। এ জেলায় একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কক্সবাজারে ১৬ হাজার ৩১০ পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৯০ জন অংশ নেয়। অনুপস্থিত ছিল ২২০ জন।

রাঙ্গামাটিতে ৫ হাজার ৯৮৪ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৫ হাজার ৬৫৮ জন। অনুপস্থিত ছিল ৩২৬ জন।

বান্দরবানে ৬ হাজার ৯২৯ পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৮২৮ জন পরীক্ষায় অংশ নেয়। অনুপস্থিত ছিল ১০১ জন।

খাগড়াছড়িতে ৩ হাজার ৭২৫ পরীক্ষার্থীর মধ্যে অংশ নেয় ৩ হাজার ৬৫৯ জন। অনুপস্থিত ছিল ৬৬ জন।

চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী বলেন, জেলা প্রশাসকদের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী সব কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বোর্ডে অনুপস্থিতির হার প্রায় ১ দশমিক ৪০ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category