• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

অল্প বৃষ্টিতেই চট্টগ্রামে জলাবদ্ধতা, হাঁটুপানিতে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক / ৫২ Time View
Update : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

চট্টগ্রাম নগরীতে দুপুরের মুষলধারে বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরীর নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ায় চরম সাধারণ মানুষ ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।বর্তমানে এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। যে কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর রহমতগঞ্জ, কাতালগঞ্জ, মুরাদপুর এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

প্রবর্তক মোড় এলাকায় আটকে পড়া পথচারী আবির ইসলাম বলেন, প্রবর্তকে পানির কারণে হেঁটে যাওয়া যাচ্ছে না। রিকশাওয়ালারাও ৩০ টাকার ভাড়া ৫০ থেকে ৬০ টাকা আদায় করছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পায়, যা নিচু এলাকায় জলাবদ্ধতার মূল কারণ হয়ে দাঁড়ায়।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ‘প্রবর্তকের পাশে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যার কারণে সাময়িকভাবে পানি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category