চট্টগ্রাম নগরীতে দুপুরের মুষলধারে বৃষ্টিতে আবারও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরীর নিচু এলাকাগুলোতে পানি জমে যাওয়ায় চরম সাধারণ মানুষ ও পথচারীরা ভোগান্তিতে পড়েছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল থেকে চট্টগ্রামে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি অব্যাহত আছে। এতে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।বর্তমানে এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলছে। যে কারণে পানি চলাচল ব্যাহত হচ্ছে এবং জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নগরীর রহমতগঞ্জ, কাতালগঞ্জ, মুরাদপুর এলাকায়ও জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
প্রবর্তক মোড় এলাকায় আটকে পড়া পথচারী আবির ইসলাম বলেন, প্রবর্তকে পানির কারণে হেঁটে যাওয়া যাচ্ছে না। রিকশাওয়ালারাও ৩০ টাকার ভাড়া ৫০ থেকে ৬০ টাকা আদায় করছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্যমতে, মঙ্গলবার সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দুপুর সাড়ে ১২টার পর থেকে বৃষ্টির তীব্রতা বৃদ্ধি পায়, যা নিচু এলাকায় জলাবদ্ধতার মূল কারণ হয়ে দাঁড়ায়।
এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী বলেন, ‘প্রবর্তকের পাশে জলাবদ্ধতা নিরসনে কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যার কারণে সাময়িকভাবে পানি চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে।