• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
Headline
পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা দেড় বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি, জামিন চাইলেন তৌফিক–দীপু মনি–কামাল এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে আবার গুলি, যুবদল কর্মী গুলিবিদ্ধ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে যুবকের দুই পা ভেঙে দিলো এলাকাবাসী যুদ্ধের স্থায়ী সমাধানে ‘কার্যকর কাঠামো’ প্রস্তাব দিয়েছে ইরান নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার খাল কেটে কুমির আনবেন না: বিরোধীদলকে তথ্য প্রতিমন্ত্রী কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উদঘাটন: র‍্যাব

এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার

নিজস্ব প্রতিবেদক / ৬ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

বিএনপি থেকে বহিষ্কৃত নেতা ইসহাক সরকার এবার জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেওয়ার মাত্র দুই দিনের মাথায় গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন।

রোববার (২৬ এপ্রিল) এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে ইসহাক সরকারকে ঢাকা মহানগরের আহ্বায়ক এবং ইঞ্জিনিয়ার এস এম শাহরিয়ারকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার (২৪ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন ইসহাক সরকার। তিনি ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন।

যোগদানের দিন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তাকে স্বাগত জানিয়ে বলেন, ‘ইসহাক সরকার আমাদের জন্য অনুপ্রেরণা। তিনি আমাদের সহযোদ্ধা। আগে যেমন বিরোধী রাজনীতিতে ছিলেন, এখনও তেমনই ভূমিকা রাখবেন।’

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এক সপ্তাহ আগে গত ৪ ফেব্রুয়ারি বিএনপি থেকে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয় ইসহাক সরকারকে। পরবর্তীতে তিনি ঢাকা-৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীকে নির্বাচন করে ১১ হাজার ৫১৭ ভোট পান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category