• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
Headline
পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা দেড় বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি, জামিন চাইলেন তৌফিক–দীপু মনি–কামাল এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে আবার গুলি, যুবদল কর্মী গুলিবিদ্ধ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে যুবকের দুই পা ভেঙে দিলো এলাকাবাসী যুদ্ধের স্থায়ী সমাধানে ‘কার্যকর কাঠামো’ প্রস্তাব দিয়েছে ইরান নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার খাল কেটে কুমির আনবেন না: বিরোধীদলকে তথ্য প্রতিমন্ত্রী কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উদঘাটন: র‍্যাব

নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিনিধি / ৫ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

নেত্রকোনা-৫ আসনের জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার গাড়িতে হামলার ঘটনায় বিএনপি ও ছাত্রদলের তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। রোববার (২৬ এপ্রিল) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস, নাশকতা ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নেত্রকোনার পূর্বধলা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইশতিয়াক আহমেদ বাবুকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরযুক্ত রয়েছে।

অন্যদিকে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পূর্বধলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদকে তার পদ থেকে এবং সাবেক যুগ্ম আহ্বায়ক সোলায়মান কবিরকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন। একই সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে বহিষ্কৃতদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যায় নেত্রকোনা-৫ আসনে জামায়াতের সংসদ সদস্য মাছুম মোস্তফার ওপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category