• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

কামরাঙ্গীরচরে হোস্টেল শৌচাগারে মিলল শ্রমিকের গলাকাটা লাশ

নিজস্ব প্রতিবেদক / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

রাজধানীর কামরাঙ্গীরচরে একটি হোস্টেলের শৌচাগার থেকে এক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম ইয়াকুব আলী (২৫)। তিনি একটি প্রতিষ্ঠানের কর্মচারী হোস্টেলে থাকতেন।

গতকাল বুধবার মধ্যরাতে সহকর্মীরা ইয়াকুব আলীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ইয়াকুব আলী ম্যাটাডোর গ্রুপে কাজ করতেন। তাঁর হোস্টেলের পাশেই প্রতিষ্ঠানটির কার্যালয়।

ইয়াকুব আলীকে হাসপাতালে নিয়ে যান প্রতিষ্ঠানটির সহকারী ব্যবস্থাপক বজলুর রহমান। তিনি বলেন, শৌচাগারের দরজা খোলা ছিল।  সেখানে দুটি ব্লেড পড়ে থাকতে দেখা গেছে। তবে কীভাবে ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

খবর পেয়ে হাসপাতালে আসেন ইয়াকুব আলীর বড় ভাই মো. আরফান। তিনি বলেন, মরদেহ দেখে তাঁর মনে হয়েছে, ইয়াকুবকে গলা কেটে হত্যা করা হয়েছে। তিন ভাইয়ের মধ্যে ইয়াকুব ছিলেন সবার ছোট।

কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক আজ বৃহস্পতিবার সকালে  বলেন, সহকর্মীদের কাছে ইয়াকুব বলেছিলেন তাঁর শরীর খারাপ। ঘটনাটি হত্যা না আত্মহত্যা তা তদন্ত শেষ করে বলতে পারবেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category