• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

৮০০ কোটি টাকায় ‘সুইস টাওয়ার’ কিনছে পূবালী ব্যাংক

নিজস্ব প্রতিবেদক / ১০০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

রাজধানীর তেজগাঁও লিংক রোডে অবস্থিত নির্মাণাধীন ‘সুইস টাওয়ার’ ভবন কিনে নিজস্ব করপোরেট প্রধান কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে পূবালী ব্যাংক। প্রায় ৫৭ দশমিক ৬৪ কাঠা জমির ওপর নির্মাণাধীন ভবনটি ৮০০ কোটি টাকায় কেনার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তবে চূড়ান্ত ক্রয় সম্পন্ন হবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে।

ব্যাংক সূত্র জানায়, ২২ জুলাই অনুষ্ঠিত পর্ষদ সভায় ২০৮, বীর উত্তম মীর শওকত সড়কে (তেজগাঁও লিংক রোড) অবস্থিত ২৬ তলা নির্মাণাধীন ভবন (তিনটি বেজমেন্টসহ) এবং ৯৫ দশমিক ১০ শতক জমি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান হিসেবে বিষয়টি এরই মধ্যে বিনিয়োগকারীদেরও জানিয়েছে ব্যাংকটি।

একসময় আন্তর্জাতিক চেইন হোটেল ‘সুইসটেল’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা থাকলেও, আর্থিক চাপ ও ঋণের দায় কমাতে ভবনটি বিক্রির উদ্যোগ নেয় বেঙ্গল গ্রুপ। সংশ্লিষ্টরা জানান, ভবন নির্মাণে নেওয়া ঋণ পরিশোধের অংশ হিসেবেই এই সম্পদ বিক্রি করা হচ্ছে।

পূবালী ব্যাংকের একাধিক কর্মকর্তা জানান, বর্তমানে মতিঝিলে ব্যাংকের নিজস্ব প্রধান কার্যালয়ে জায়গার সংকট রয়েছে। ব্যাংকের কার্যক্রম সম্প্রসারণের কারণে বড় পরিসরের নতুন কার্যালয়ের প্রয়োজন ছিল। দীর্ঘদিন অনুসন্ধানের পর সুইস টাওয়ারকে উপযুক্ত মনে হওয়ায় এটি কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশের বেসরকারি খাতের অন্যতম মুনাফাকারী ব্যাংক পূবালী ব্যাংক। ২০২৫ সালের শেষে ব্যাংকটির কর-পরবর্তী মুনাফা প্রথমবারের মতো এক হাজার কোটি টাকা অতিক্রম করে ১ হাজার ৯০ কোটি টাকায় পৌঁছায়। চলতি মাসের শুরুতে ব্যাংকটির মোট আমানতও প্রথমবারের মতো এক লাখ কোটি টাকার মাইলফলক ছাড়িয়েছে।

ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন, সাম্প্রতিক বছরগুলোতে মতিঝিলের পরিবর্তে গুলশান ও আশপাশের এলাকায় বেসরকারি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় স্থানান্তরের প্রবণতা বেড়েছে। পূবালী ব্যাংকের এই সিদ্ধান্তও সেই ধারারই অংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category