• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

হোটেলে নারীদের গোপন ভিডিও ধারণ, শ্রীলঙ্কার দুই ক্রিকেটার গ্রেফতার

স্পোর্টস ডেস্ক / ২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

শ্রীলঙ্কার অনূর্ধ্ব-১৯ দলের দুই ক্রিকেটারকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা হোটেলে থাকার সময় গোপনে মানুষের স্নানের ভিডিও ধারণ করেছেন।

কলম্বোর নারাহেনপিতায় একটি হোটেলে ছিলেন তারা। পরে ৫ লাখ শ্রীলঙ্কান রুপি বা প্রায় ১ হাজার ৫৬৪ মার্কিন ডলারের ব্যক্তিগত জামিনে দুজনই ছাড়া পেয়েছেন।

এই সপ্তাহের শুরুতে তাদের গ্রেফতার করা হয়। হোটেলে থাকা কিছু নারী অভিযোগ করেন, ক্রিকেটাররা মোবাইল ফোন দিয়ে বাথরুমে তাদের ভিডিও করেছেন।

শ্রীলঙ্কা পুলিশ ইএসপিএনক্রিকইনফোকে জানিয়েছে, নারাহেনপিতা পুলিশ এখন তদন্ত করছে যে এই ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে পড়েছে কিনা।

আলুথকাদে ম্যাজিস্ট্রেট কোর্টে প্রথম শুনানিতে হাজির করা হয় দুজনকে। পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২৫ মে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনো নিজস্বভাবে কোনো শাস্তিমূলক পদক্ষেপের ঘোষণা দেয়নি।

লঙ্কান ক্রিকেট নিজেও বেশ টালমাটাল সময় পার করছে। গত ৪৮ ঘণ্টায় বোর্ডে এসেছে বড় পরিবর্তন। আগের কর্মকর্তাদের সরিয়ে দেওয়া হয়েছে এবং একটি ট্রান্সফর্মেশন কমিটি নিয়োগ দেওয়া হয়েছে। ঠিক এই সময়ে দেশটির ক্রিকেটাররা ঘটালেন এমন এক কাণ্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category