• রবিবার, ২১ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন

হাসপাতালের ৮ তলা থেকে ফেলে অভিনেত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার

বিনোদন ডেস্ক / ২৯ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালের অষ্টম তলা থেকে আসমা ঝিলিক (৩৫) নামে এক অভিনেত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী সাইফুল্লাহর বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের পরিবারের করা মামলায় সাইফুল্লাহকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে মারা যান ঝিলিক। পরিবারের দাবি, পারিবারিক কলহের জেরে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করা হয়েছে।

এ ঘটনায় নিহতের ছোট ভাই মোজাম্মেল হক ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন।

তিনি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা করায় তার স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বর্তমানে আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তবে আসমা ঝিলিককে হত্যা করা হয়েছে নাকি তিনি দুর্ঘটনাবশত পড়ে নিহত হয়েছেন তা তদন্তের পর বলা যাবে। নিহতের মরদেহ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

নিহত আসমা ঝিলিক নাটক ও চলচ্চিত্রে অভিনয়ের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানের সঙ্গে ‘রংবাজ’ সিনেমাতেও অভিনয় করেছিলেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category