• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
ফেনী জেলা যুবদলের কমিটি স্থগিত, পৌর সভাপতি-সম্পাদক বহিষ্কার অধিনায়কদের পর সাবেকদের জন্য নতুন সিদ্ধান্ত তামিমের ৫৪ শিক্ষকের বেতন নিয়ে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নতুন নির্দেশনা সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫ ডিবি পরিচয়ে অপহরণ: একজনকে উদ্ধার করতে গিয়ে মিলল আরো ৩ ভুক্তভোগী রাঙ্গামাটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, ১৪৪ ধারা জারি মহাসড়কগুলো সিসি ক্যামেরার আওতায় আনা হবে: সড়কমন্ত্রী গাজীপুরে বস্তাবন্দি স্ত্রীর লাশ উদ্ধার, স্বামী পলাতক হরমুজ প্রণালির নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করল ইরান বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনসহ নিহত ৫

নিজস্ব প্রতিনিধি / ২ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- তাহিরপুর উপজেলার তিওর জালাল গ্রামের ইউসুফ আলী, তার দুই মেয়ে নিলুফা আক্তার (৩০) ও কেয়া মনি (১৭) এবং ভাতিজি জামাই একই উপজেলার বিন্নাকুলি গ্রামের মো. শাহাব উদ্দিন। তবে নিহত সিএনজিচালকের পরিচয় এখনও জানা যায়নি।

তিওর জালাল গ্রামের বাসিন্দা ও বালীজুরি ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আলী নেওয়াজ এসব তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে আসছিল রিফাত পরিবহনের একটি বাস। এ সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি সিএনজিচালিত অটোরিকশাতে ইউসুফ আলী, তার দুই মেয়ে ও ভাতিজি জামাই যাত্রা করছিলেন। পথে জালালপুর এলাকায় পৌঁছালে বাসটি হঠাৎ লেন পরিবর্তন করে অটোরিকশাকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে দূরে ছিটকে পড়ে। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে উল্টে যায়। এদিকে দুর্ঘটনার পরপরই বাসচালক পালিয়ে যায়।

ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও ইউসুফ আলীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নিলুফা আক্তার, কেয়া আক্তার ও মো. শাহাব উদ্দিনকে উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, দুর্ঘটনায় সিএনজিচালকসহ পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ সুনামগঞ্জে রয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category