• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
Headline
জাতীয় মৎস্য পদক পাওয়ায়  বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার কে অভিনন্দন ও  শুভেচ্ছা  শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বেলার আইনি নোটিশ চার্জ দেওয়ার সময় ১০ ভুলে নষ্ট হতে পারে সাধের স্মার্টফোন সান্তাহারে অবৈধ ভাবে হোটেল পরিচালনার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন, আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ আদমদীঘিতে প্রভাবশালীদের চাপে অবশেষে সিলগালাকৃত সার গুদাম খুলে দিলেন কর্তৃপক্ষ সান্তাহারে নেশা জাতীয় ইনজেকশন সহ যুবক গ্রেপ্তার বিএনপি সরকারের ওপর আস্থা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সান্তাহারে শিশু রাকার হত্যাকারীদের ফাঁসির দাবীতে মানববন্ধন

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ২০৯ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে শিশু রাকিকা আক্তার রাকা (৬) কানের সোনার দুল নিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করে গুমের চেষ্টায় বহুল আলোচিত মামলার হত্যাকারিদের ফাঁসির দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলার সান্তাহার পৌর শহরের রেলগেট চত্বরে এলাকাবাসীর আয়োজনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক মাহফুজুল হক টিকন, সান্তাহার পৌর যুবদলের আহবায়ক ওয়াহেদুল ইসলাম ওয়াহেদ, যুগ্ম আহবায়ক শাহজাহান আলম স্বপন, যুবদলের (দায়িত্বপ্রাপ্ত) দপ্তর সম্পাদক জাকিরুল ইসলাম জুয়েল, ছাত্রদল নেতা ইয়াশ হোসেন আকাশ, ফাহমিদ, নূরানী ইসলামিয়া একাডেমী মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মোমিন, নিহত রাকার ফুপু লিপি বেগম, প্রতিবেশি খাদিজা, রমনি আক্তার প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, রামিসা হত্যার রায় যেমন দ্রুত হয়েছে তেমনি রাকার হত্যাকারীদের রায়ও যেন দ্রুত কার্যকর হয়। তাঁরা রাকার হত্যাকারীদের ফাঁসি চান।
উল্লেখ্য, বহুল আলোচিত শিশু রাকিকা আক্তার রাকার সোনার দুল হাতিয়ে নেওয়ার পাশাপাশি প্রতিবেশীর সঙ্গে বিরোধও এই হত্যাকান্ডের আরও একটি কারণ। শনিবার বগুড়ার আদমদীঘি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতের বিচারকের কাছে এই হত্যাকান্ডের দায় স্বীকার করে মামলার ২ নম্বর আসামি বন্যা বেগম আদালতে জবানবন্দি দিয়েছেন। পরে বিচারক তার দেওয়া জবানবন্দি ১৬৪ ধারায় রেকর্ড করে তাকে কারাগারে প্রেরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category