• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

সান্তাহারে এক রাতে ছয় দোকানে টিন ও দেয়াল কেটে চুরি; ব্যবসায়ীদের মাঝে আতংক

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার ষ্টেশন রোড এলাকায় এক রাতেই ছয়টি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে এই ছয়টি দোকানের টিন ও দেয়াল কেটে চোরেরা দোকান প্রবেশ করে নগদ টাকা ও বিভিন্ন মালামাল নিয়ে যায় ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে চোরের দল সান্তাহার শহরের ষ্টেশন রোড এলাকায় সান্তাহার বেকারী, আদর্শ ছাপাখানা, কল্লোল মটরস, শামিম ট্রেডার্স, উজ্জল ইলেকট্রিকস, তমা পেপার হাউজে হানা দেয়।চোরেরা দোকানের টিন কেটে দোকানে দোকানের ভিতর প্রবেশ করে আদর্শ ছাপাখানা থেকে প্রায় তিন হাজার, তমা পেপার হাউজ থেকে চার হাজার, এবং অন্যান্য দোকান থেকে নানা ধরনের মালামাল নিয়ে যায়। তারা সান্তাহার বেকারীর দেয়াল কেটে ক্যাশ ভেঙে নগদ সাত হাজার টাকা ও একটি মুঠোফোন নিয়ে যায় । একই রাতে ছয়টি দোকানে চুরির ঘটনায় শহরের ব্যবসায়ীদের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাড়ির পরিদর্শক খন্দকার ফরিদ হোসেন বলেন, এ বিষয়ে দোকানীরা অভিযোগ দিয়েছেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category