• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন

সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে: পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি / ৭ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “কাউকে পিছিয়ে আমরা কোনো ধরনের উন্নয়ন করতে পারব না”। সুতরাং সমতল ও পাহাড়ের মানুষ সমান অধিকার পাবে, কোনো বৈষম্য থাকবে না। বৈষম্য থাকলে তো কোনো উন্নয়ন হবে না। উরাংসহ যে সব জাতিগোষ্ঠী রয়েছে তাদেরকে অন্যান্য জাতিগোষ্ঠীর সমপর্যায়ে এগিয়ে যাওয়ার দরকার আছে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে মাধবপুর শিববাজারস্থ মণিপুরি ললিতকলা একাডেমি আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শুক্রবার (২৯ মে) দুপুরে এসব কথা বলেন তিনি।

মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী আরও বলেন, আমাদের পার্বত্য এলাকার চাকমা, মারমা, ত্রিপুরারা অনেক উন্নত হয়েছে। কিন্তু সমতলের খিয়াং, লুসাই এসব জাতিগোষ্ঠী অনেক পিছিয়ে পড়েছে।

এর আগে মন্ত্রী মণিপুরি ললিতকলা একাডেমি কমপ্লেক্স পরিদর্শন করেন।

শুক্রবার বিকেলে কমলগঞ্জে মাগুরছড়া খাসিয়া পুঞ্জি পরিদর্শন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি। পরিদর্শনকালে মন্ত্রীকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানান বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের চেয়ারপার্সন পিডিশন প্রধান সুচিয়াং। এ সময় খাসি সোশ্যাল কাউন্সিলের নেতৃবৃন্দসহ বিভিন্ন খাসিয়া পুঞ্জির প্রধান (মান্ত্রী) জিডিশন প্রধান সুচিয়াং এবং আদিবাসী নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category