• শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
Headline
মাগুরায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেন প্রশাসক মোতাকাব্বীর আহমেদ শ্রীপুরের আলোচিত শিশু আছিয়া হত্যা মামলা, রায় পেছানোয় ক্ষুব্ধ নিহতের পরিবার শ্রীপুরে এক নারীকে অপহরণ করতে আসা ৭ ভূয়া সিআইডি সদস্য আটক জাতীয় মৎস্য পদক পাওয়ায়  বগুড়া-৩ আসনের এমপি আব্দুল মহিত তালুকদার কে অভিনন্দন ও  শুভেচ্ছা  শ্রীপুরে কালবের উদ্যোগে মিউচ্যুয়াল এইড সার্ভিসেস ও লাইফ সেভিংসের বেনিফিট প্রদান অনুষ্ঠান প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরায়েলি মন্ত্রী সীতাকুণ্ডে ৯ শ্রমিকের মৃত্যু, ১২ ব্যক্তি-প্রতিষ্ঠানকে বেলার আইনি নোটিশ চার্জ দেওয়ার সময় ১০ ভুলে নষ্ট হতে পারে সাধের স্মার্টফোন সান্তাহারে অবৈধ ভাবে হোটেল পরিচালনার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেন প্রশাসক মোতাকাব্বীর আহমেদ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৩০ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মাগুরার শ্রীপুরে প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেন মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক উপজেলার মুজদিয়াতে অবস্থিত শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আসমাউল হুসনা পিংকি, শ্রীপুর প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয় ও প্রতিশ্রুতি উন্নয়ন সংস্থার সভাপতি সুমন মজুমদার, সহকারী শিক্ষক আনিচুর রহমান, মিঠুন কুমার, সুকান্ত বাড়ইসহ শিক্ষক-কর্মচারীবৃন্দ।

এ সময় জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের জন্য ১০ টি সিলিং ফ্যান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের পরিবহনের জন্য ২ টি ভ্যান, বিদ্যালয় অফিসের জন্য ১ টি আলমারী, বিদ্যালয় প্রাঙ্গনে গাছের চারা রোপণ, শিক্ষার্থীদের খেলাধুলা জন্য ফুটবল প্রদান করেন। এবং বিদ্যালয়টির সার্বিক উন্নয়নে পাশে থাকার আস্বাস প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category