• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১৩৫ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

মাগুরা শ্রীপুরে ৪ টি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। রবিবার দিবাগত রাত ২ টার দিকে উপজেলার দারিয়াপুর কালীবাড়ি এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আজিজ মোল্যার কবিতা স্টোরের ৩ লাখ, ওহিদ শেখের আরাফাত স্টোরের ৩ লাখ, বাবলু ফার্মেসীর ৩ লাখ ও রাহাত কম্পিউটারের ২ লাখ টাকাসহ মোট ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকান মালিকেরা দাবি করেন।

এ ব্যাপারে আরাফাত স্টোরের মালিক ওহিদ শেখ জানান, রাতে একটি ট্রাক এ পথ দিয়ে যাওয়ার সময় দোকানগুলোতে আগুন লাগা দেখেন এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। রাত আড়াইটার দিকে স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে আমার মুদি দোকানে আগুন লাগার সংবাদ জানান। পরে স্থানীয়রা ও শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আমাদের দোকানের সকল মালামাল পুড়ে যায়। এ ঘটনায় আমাদের ৪ টি দোকান মিলে মোট ১১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার মো. সামসুল আলম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category