• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

শ্রীপুরে সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৭৩ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

মাগুরার শ্রীপুরে মেসার্স মোল্যা এন্টারপ্রাইজ নামে একটি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার খামারপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী বাবু মোল্যা জানান, এই দোকানঘরে নতুন উঠেছি, এখনো গুছিয়ে উঠতে পারিনি। শুক্রবার বাজার শেষে রাতে বাড়িতে যাই। সকালে দোকান খুলে দেখি দোকানের চালার একটি টিন খোলা। এবং দোকানের ভিতরের সবকিছু এলোমেলো। দোকানের ক্যাশ বাক্সে থাকা প্রায় ১ লাখ টাকা এবং আনুমানিক ২০ হাজার থেকে ৩০ হাজার টাকার কিটনাশক চুরি হয়েছে বলে তিনি দাবি করেন।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া জানান, সংবাদ পাওয়ার পর পুলিশ সেখানে গিয়েছিলো। তবে এ ব্যাপারে এখন পর্যন্ত কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পাওয়া গেলে তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category