• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১২২ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মাগুরার শ্রীপুরে নজরুল ইলেক্ট্রনিক ও স্যানেটারী দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সাচিলাপুর বাজারে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ব্যবসায়ী নাহিদ ইসলাম।

অগ্নিকান্ডের সংবাদ পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করে। পরে মাগুরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ২ টি ইউনিটসহ মোট ৪ টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

সংবাদ শোনার পর বুধবার সকালে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম পুড়ে যাওয়া ব্যবসায়ী প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং সহযোগিতার আশ্বাস দেন।

ব্যবসায়ী নাহিদ ইসলামের পিতা মো. রবিউল ইসলাম বলেন, একসময় আমার জামাই লিপটন এই ব্যবসা পরিচালনা করতো। সে বিদেশ যাওয়ার আগে আমার ছেলে নাহিদের কাছে ব্যবসা বুঝে দিয়ে যায়। এরপর থেকে আমার ছেলে নাহিদ ইসলাম ব্যবসা পরিচালনা করে আসছে। প্রতিদিনের ন্যায় বেচাকেনা শেষে দোকান বন্ধ করে রাতে বাড়িতে গেলে রাত ১২ টার দিকে মোবাইল ফোনে দোকানে অগ্নিকান্ডের সংবাদ পায়। ততক্ষণে দোকানের সব মালামাল পুড়ে শেষ হয়ে যায়। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনিও দাবি করেন।

শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন লিডার জাহাঙ্গীর আলম বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে শ্রীপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ২ টি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করি। আগুনের তীব্রতা বেশি হওয়ায় মাগুরা থেকে আরো ২ টি ইউনিট যোগ হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category