• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত ব্যক্তির মৃত্যু, হত্যাকাণ্ডে জড়িত না এমন ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১১২ Time View
Update : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

মাগুরার শ্রীপুরে প্রতিবেশীদের হামলায় আহত আমিরুল মোল্যা (৫০) নামে ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে এ হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিদের বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা না ঘটলেও ঘটনার সাথে জড়িত না এমন অন্তত ১০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। হামলাকারীরা এ সময় বাড়িঘরে ব্যাপক ভাঙচুরের পাশাপাশি গরু-ছাগল, স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাট করে। ঘটনাটি বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার গয়েশপুর ইউনিয়নের সোয়া শতডাঙ্গা গ্রামের।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত শোয়া শতডাঙা গ্রামের নিহত আমিরুল মোল্যার সাথে প্রতিবেশী আবুজার মন্ডল, তবিবর মন্ডল ও ফরিদ বিশ্বাসের মধ্যে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত ১৪ জুলাই মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে প্রতিবেশী আবুজার মণ্ডল, তবিবর মণ্ডল, ফরিদ বিশ্বাস, ফিরোজ বিশ্বাস ও মিরাজ বিশ্বাস নিহত আমিরুল মোল্যার বাড়িতে ঢুকে দেশীয় অস্ত্র দিয়ে আমিরুল মোল্যাকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় নিহত আমিরুল মোল্যার ছোট ভাই আব্দুল মোল্যা বাদী হয়ে ওই ৫ জনের নাম উল্লেখ করে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার রাত ১ টা ৩০ মিনিটের দিকে ঢাকা শ্যামলী ন্যাশনাল হেলথ কেয়ার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আমিরুল মোল্যার মৃত্যু হয়। মৃত্যুর সংবাদ তার গ্রামের বাড়িতে পৌঁছালে রাত সাড়ে ৩ টার দিকে এ হত্যাকান্ডের সাথে জড়িতদের বাড়িঘরে ভাঙচুর-লুটপাটের ঘটনা না ঘটলেও ঘটনার সাথে জড়িত না সালামত বিশ্বাস, মোসলেম বিশ্বাস, আবুল বিশ্বাস, হাসান বিশ্বাসের বাড়িসহ অন্তত ১০ টি বাড়িঘরে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে দাবি করেন ভাঙচুর ও লুটপাটে শিকার ওই পরিবারগুলো।

ভুক্তভোগী পরিবারগুলোর কয়েকজনের সাথে কথা বললে তারা জানান, মূলত যারা সেদিন এ ঘটনা সাথে জড়িত ছিল তাদের প্রত্যেকের নাম উল্লেখ করে তার ছোট ভাই বাদী হয়ে শ্রীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। আমাদের যাদের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করা হয়েছে এ ঘটনায় আমরা কেউই জড়িত না। শুধু শুধু আমাদের বাড়িঘরে হামলা, ভাঙচুরও লুটপাট করা হয়েছে।

এ ব্যাপারে জানতে নিহত আমিরুল মোল্যার ছোট ভাই আব্দুল মোল্যার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, হত্যাকাণ্ডের বিষয়ে একটি মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category