• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে জোরপূর্বক জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১৪৪ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

মাগুরার শ্রীপুরে সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তির জমি দখল করে রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে উপজেলার রামচন্দ্রপুর গ্রামের আকতার হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে। অভিযোগকারী সুকুমার মণ্ডল চর কোদলা গ্রামের মৃত সুবোধ মণ্ডলের ছেলে।

এ ব্যাপারে অভিযোগকারী সুকুমার মণ্ডল বলেন, রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিমানা প্রাচীরের সাথেই আমার ২০ শতক জমি রয়েছে। আমি বর্তমানে যে বাড়িতে বসবাস করছি। এখানে যাতায়াতের খুব কষ্ট হয়৷ ওই জমিতে বাড়ি করার চিন্তা-ভাবনা রয়েছে। বিদ্যালয়ের পেছনে আকতার হোসেন সপরিবারে বসবাস করছেন। আমাকে না জানিয়ে বাইরে থেকে মাটি নিয়ে এসে রাতের অন্ধকারে জোরপূর্বক আমার জমিতে রাস্তা করে নিয়েছেন। আমি হিন্দু মানুষ ভয়ে কিছুই বলতে পারছিনা৷ আমি এ ঘটনার সঠিক বিচার চাই।

এ ব্যাপারে আকতার হোসেনের ছেলে ইলিয়াস হোসেন বলেন, আমরা ওই বাড়িতে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছি। আগে বিদ্যালয়ের মাঠ দিয়ে যাতায়াত করতাম। বিদ্যালয়ে সিমানা প্রাচীরের দেওয়ায় আমাদের বাড়িতে যাতায়াতের রাস্তা বন্ধ হয়ে গেছে। আমরা অনেকবার আমাদের যাতায়াতের জন্য রাস্তা চেয়েছি। উনার পাশের জমি আমাদের। এ জমি বাবদ সেখান থেকে তাকে বাড়তি জমি দিতে চেয়েছি। কিন্তু উনি কোন প্রস্তাবে রাজি না হওয়ায় বাধ্য হয়েই রাস্তা করে নিয়েছি।

এ ব্যাপারে শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, এ ব্যাপারে কোন লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ গেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category