• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

শ্রীপুরে জাতীয় মৎস্য পক্ষের শুভ উদ্বোধন, আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ

শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১০১ Time View
Update : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ সবার আগে বাংলাদেশ এ প্রতিপাদ্যে মাগুরার শ্রীপুরে তিন দিন ব্যাপী জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ শুভ উদ্বোধন, আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নের রবিবার বিকেল সাড়ে ৩ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে উপজেলার ৯ জন মৎস্য চাষী, ব্যক্তি,ও প্রতিষ্ঠানকে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়। পরে নির্বাচিত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা এ জেড এম তৌহিদুল ইসলাম।

শ্রীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি আশরাফ হোসেন পল্টুর সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশরাফুল আলম জোয়ার্দার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস,
শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতিড. মুসাফির নজরুল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস, মৎস্য চাষী পরেশ বিশ্বাস।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন পাপন, উপজেলা এলজিইডি কর্মকর্তা আবুল ফজল, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন ও মুন্সি রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, গয়েশপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসিনা বেগম, জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক মুন্সি জয়নুল আবেদীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, সদস্য সচিব বদরুল আলম লিটু, উপজেলা মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক জহুরুল হক, শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব আবু রায়হান রিংকু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category