• শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
Headline
শ্রীপুরে বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিবাদ মিছিল ও সমাবেশ শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার: স্বামী আটক, হত্যার দাবি পরিবারের সান্তাহার মহিলা কলেজে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস শুরু শ্রীপুরে তিন হাজার মিটার চায়না দোয়ারী জাল জব্দ, আগুনে পুড়িয়ে ধ্বংস হাতিয়ায় রাজনীতির রূপবদল: ১৭ বছরের সুবিধাভোগী চক্রের বিপুল অর্থে বিএনপিতে পুনর্বাসনের নেপথ্য কাহিনী শ্রীপুুরে প্রতিবন্ধী যুবককে কুপিয়ে জখম আদমদীঘিতে গণেশ মূর্তি সোনার হিসেবে বিক্রির সময় নারীসহ চার প্রতারক গ্রেপ্তার আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা মূলক পরিষ্কার ও পরিচ্ছন্ন অভিযান সান্তাহার ইউপির দড়িয়াপুর গ্রামে ৩ লাখ টাকা ব্যায়ে শেষ হচ্ছে রাস্তার অসমাপ্ত কাজ শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত

শ্রীপুরে গড়াই নদীর পানি বৃদ্ধি: কচুবাড়িয়ায় তলিয়ে গেছে আখের খেত

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ১৮ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরার শ্রীপুর উপজেলায় গড়াই নদীর পানি হঠাৎ বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। নদীর পানি বাড়ায় উপজেলার আমলসার ইউনিয়নের কচুবাড়িয়া এলাকায় ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতে তলিয়ে গেছে স্থানীয় কৃষকদের একর পর একর আখের খেত।

স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে গড়াই নদীর পানি বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। নদীর পানি উপচে এবং চুইয়ে ফসলের মাঠে প্রবেশ করায় কচুবাড়িয়া এলাকার নিচু জমিতে থাকা আখের খেতগুলো পানিতে তলিয়ে গেছে। এতে চরম বিপাকে পড়েছেন কৃষকরা।

ক্ষতিগ্রস্ত কৃষক আমানত মোল্যা ও জহুরুল শেখ জানান, অনেক কষ্ট ও ঋণ করে তারা আখের চাষ করেছিলেন। কিন্তু অসময়ে নদীর পানি বেড়ে যাওয়ায় জমির আখ পানিতে ডুবে পচে যাওয়ার উপক্রম হয়েছে। কাঁচা অবস্থায় আখ ডুবে যাওয়ায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। দ্রুত পানি না কমলে পুরো ফসল নষ্ট হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ হুমায়ুন কবির জানান, নদীর পানি বৃদ্ধির বিষয়টি তারা নজর রাখছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে পরবর্তীতে সরকারি সহায়তার ব্যবস্থা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category