• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

রাজশাহীর সঙ্গে সারাদেশের বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি / ৬৮ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা। শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে মালিক-শ্রমিকদের মধ্যে বিরোধের জেরে সোমবার (১৩ জুলাই) সন্ধ্যা থেকে এ কর্মবিরতির ঘোষণা দেওয়া হয়।

হঠাৎ এমন সিদ্ধান্তে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। অনেক যাত্রী বাস টার্মিনালে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গন্তব্যে যেতে পারেননি।

জানা গেছে, সোমবার বিকেলে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটি গঠন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পাঁচ সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়ে আলোচনা হয়।

প্রস্তাব অনুযায়ী, জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে একজন অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে কমিটিতে শ্রম অধিদপ্তরের একজন প্রতিনিধি, রাজশাহী মহানগর পুলিশের একজন প্রতিনিধি, শ্রমিক ফেডারেশনের একজন প্রতিনিধি এবং বাস মালিক সমিতির একজন প্রতিনিধিকে রাখার সিদ্ধান্তের প্রস্তাব দেওয়া হয়।

তবে কমিটিতে বাস মালিক সমিতির প্রতিনিধি অন্তর্ভুক্ত করার বিরোধিতা করেন জেলা শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এরশাদ আলী পল্টু। তিনি এ বিষয়ে বক্তব্য দিলে বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এর প্রতিবাদ জানান। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে তর্ক-বিতর্ক ও হট্টগোল শুরু হলে বৈঠকটি কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়ে যায়।

বৈঠক শেষে শ্রমিকরা বাস টার্মিনালে ফিরে গিয়ে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করেন। এতে সন্ধ্যার পর থেকে দূরপাল্লার কোনো বাস টার্মিনাল ছেড়ে যায়নি।

এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বলেন, বৈঠকে নির্বাচন পরিচালনা কমিটিতে মালিক সমিতির প্রতিনিধি রাখার প্রস্তাব দেওয়া হয়েছিল। এ নিয়ে আপত্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। পরবর্তীতে শ্রমিকরা নিজেরাই বাস চলাচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি সমাধানে প্রশাসনের সঙ্গে আলোচনা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category