• সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
Headline
পুলিশ কনস্টেবলকে পেটালেন বিএনপি নেতা দেড় বছরেও তদন্ত প্রতিবেদন দাখিল হয়নি, জামিন চাইলেন তৌফিক–দীপু মনি–কামাল এনসিপির কমিটিতে যে পদ পেলেন ইসহাক সরকার মহাখালীতে সড়ক দুর্ঘটনায় আহত শিক্ষার্থীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে আবার গুলি, যুবদল কর্মী গুলিবিদ্ধ চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে যুবকের দুই পা ভেঙে দিলো এলাকাবাসী যুদ্ধের স্থায়ী সমাধানে ‘কার্যকর কাঠামো’ প্রস্তাব দিয়েছে ইরান নেত্রকোনায় এমপির গাড়িতে হামলা: বিএনপি-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার খাল কেটে কুমির আনবেন না: বিরোধীদলকে তথ্য প্রতিমন্ত্রী কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উদঘাটন: র‍্যাব

রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে আবার গুলি, যুবদল কর্মী গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের রাউজানে ৪৩ ঘণ্টার ব্যবধানে আবারও গুলির ঘটনা ঘটেছে। এবার অস্ত্রধারী দুর্বৃত্তদের গুলিতে এক যুবদল কর্মী আহত হয়েছেন। আজ রোববার রাত ১০টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের ইশানভট্টেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধ যুবদল কর্মীর নাম মুহাম্মদ নাসির উদ্দিন। তিনি কদলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ শমসেরনগর গ্রামের বাসিন্দা।

এর আগে গত শুক্রবার দিবাগত রাত তিনটার দিক উপজেলার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের আলিখিল গ্রামে কাউসারুজ্জামান (৩৬) নামের প্রবাসফেরত এক বিএনপি-সমর্থককে পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। ওই ঘটনার ৪৩ ঘণ্টার মাথায় আবার গুলির ঘটনায় আরেকজন আহত হওয়ায় এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ রাত ১০টার দিকে ইশানভট্টেরহাট এলাকায় একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। পরে স্থানীয় লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়। ঘটনাস্থলে একাধিক গুলির খোসা পড়ে থাকতে দেখা গেছে। নাসিরের শরীরে একাধিক গুলি লেগেছে বলে জানা গেছে।

দলীয় সূত্র জানিয়েছে, নাসির যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে পুলিশের দাবি, তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পাঁচটি মামলা রয়েছে।

চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান প্রথম আলোকে বলেন, ‘নাসির যুবদলের কর্মী। তাঁকে লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই এবং জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।’ তিনি রাউজানে সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, একদল অস্ত্রধারী দুর্বৃত্ত নাসিরকে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category