• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মেঘনা নদীতে গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি / ৭২ Time View
Update : বুধবার, ১৭ জুন, ২০২৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার মেঘনা ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে আড়াই ঘণ্টার উদ্ধার অভিযান শেষে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহতরা হলো—রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূঁইয়ার ছেলে মো. কায়েস ভূঁইয়া এবং পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলে মেরাজ। তারা একই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে সাত বন্ধু মিলে মেঘনা নদীতে গোসল করতে নামে। একপর্যায়ে নদীর গভীর পানিতে চলে গেলে কায়েস ও মেরাজ তলিয়ে যায়। তাদের সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে স্থানীয় লোকদের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর বিকেলে নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জোন-২-এর উপসহকারী পরিচালক ওসমান গনি বলেন, সাতজন শিক্ষার্থী একসঙ্গে গোসল করতে নেমেছিল। এর মধ্যে দুজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়। প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category