• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

রংপুরে পানিতে ডুবে শিশুসহ ৩ জনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি / ৮১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

রংপুরে পৃথক ঘটনায় শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে পীরগাছায় বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে দুই শিশু এবং দুপুরে নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে গোসলে নেমে একজনের মৃত্যু হয়।

শুক্রবার (৫ জুন) সকালে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের নজর মাহমুদ এলাকায় এবং নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- ওই এলাকার সজিব মিয়ার ছেলে রাজীব মিয়া (৬) ও শাহজাহান মিয়ার মেয়ে সেনাতুল আক্তার (৪)। সম্পর্কে তারা চাচাতো-জ্যাঠাতো ভাইবোন। অন্যজন হলেন- কলেজপড়ুয়া শিক্ষার্থী সিহাব (২৬)। তার বাড়ি নগরীর দর্শনা সূত্রাপুর এলাকায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১০টার দিকে দুই শিশু একসঙ্গে খেলতে বের হয়। দীর্ঘ সময় পার হলেও তারা বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে দুই শিশুর মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা চিৎকার করে লোকজনকে ডাকেন।পরে দ্রুত তাদের পুকুর থেকে উদ্ধার করা হলেও ততক্ষণে দুই শিশুরই মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পীরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে শুক্রবার দুপুরে রংপুর নগরীর পানবাড়ি এলাকায় ঘাঘট নদীতে বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে পানিতে সিহাব (২৬) নামের একজনের মৃত্যু হয়েছে। কলেজপড়ুয়া এই শিক্ষার্থীর বাড়ি নগরীর দর্শনা সূত্রাপুর এলাকায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category