• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত নদীর গভীরতা মাপতে গিয়ে পাউবো কর্মী নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ আইপিএলে দ্রুততম ৪০০ রানের রেকর্ড গড়লেন সূর্যবংশী বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে: ইরান ইবির ‘ডি’ ইউনিটের ১ম মেধাতালিকায় ভর্তি শুরু ১০ মে নারীদের জন্য ‘এলপিজি কার্ড’, ভর্তুকি মূল্যে মিলবে সিলিন্ডার: প্রতিমন্ত্রী সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব লক্ষ্য হলে মিলবে না যুক্তরাষ্ট্রের ভিসা পাম্পে এখন আর ৪-৫ ঘণ্টা অপেক্ষা নয়, কয়েক মিনিটেই মিলছে তেল চট্টগ্রাম বোর্ডে এসএসসি ইংরেজি দ্বিতীয়পত্রে অনুপস্থিত ১৬১৯ পরীক্ষার্থী টেকনাফে এক পরিবারের তিন সদস্য ২৯ দিন ধরে নিখোঁজ

যেতে রাজি না হওয়া নিয়ে তর্ক, অটোচালককে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

টাঙ্গাইলের গোপালপুরে ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠাকে কেন্দ্র করে তর্কের জেরে চান মিয়া (৪৫) নামে এক চালককে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার আলমনগর ইউনিয়নের মাদারজানি পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। নিহত চান মিয়া ওই গ্রামের বেপারীপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চান মিয়ার অটোরিকশায় উঠে একই গ্রামের কাজম আলীর ছেলে ফরহাদ গোপালপুর সদরে যাওয়ার কথা বলেন। কিন্তু চালক চান মিয়া সেখানে যেতে রাজি না হওয়ায় দুজনের মধ্যে কথা কাটাকাটি ও তর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত ফরহাদ চালক চান মিয়ার গলা টিপে ধরলে তিনি ঘটনাস্থলেই নিস্তেজ হয়ে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চানমিয়ার পরিবার জানায়, অটোরিকশায় না ওঠানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন নির্মম ঘটনা মেনে নেওয়া কঠিন। ঘটনার সঠিক তদন্ত ও দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

এ বিষয়ে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, অটোরিকশায় না ওঠাকে কেন্দ্র করে বাগ্‌বিতণ্ডা একপর্যায়ে এই ঘটনা ঘটে। নিহতের আগে থেকেই হার্টের সমস্যা ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে; রিপোর্ট এবং অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category