• শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

মুসলমানের ওপর নির্যাতন ও সীমান্তে হত্যার প্রতিবাদে সৈয়দপুরে বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি / ১ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ভারতের বিভিন্ন রাজ্যসহ বিশ্বের নানা দেশে মুসলিমদের ওপর চলমান নির্যাতন, মসজিদ, মাদরাসা ও মাজার ভাঙচুর এবং ভারতীয় সীমান্তে বাংলাদেশি হত্যার প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে শহরের জিআরপি মোড়ে মুসল্লি ও সাধারণ মানুষ এ কর্মসূচিতে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি জিআরপি মোড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জিআরপি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা বলেন, সীমান্তে হত্যা বন্ধে সরকারের পক্ষ থেকে কার্যকর ও দৃশ্যমান প্রতিবাদ দেখা যাচ্ছে না। একইসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ ও আসামসহ বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর হামলা, নির্যাতন ও ধর্মীয় নিপীড়ন করা হচ্ছে। উগ্রপন্থি গোষ্ঠীগুলো মুসলিম নারী-পুরুষদের ওপর নির্যাতন চালাচ্ছে এবং মসজিদে নামাজরত মুসল্লিদের ওপরও হামলার ঘটনা ঘটছে। সংখ্যালঘু মুসলমানদের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিতে ভারত সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category