• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মাধুরী দীক্ষিতকে ডেটে নিয়ে যেতে চাই: অঙ্কুশ

বিনোদন ডেস্ক / ৭২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ওপার বাংলার অভিনেতা অঙ্কুশ হাজরা। পর্দায় তার নাচ আর অভিনয় দুই-ই সমানভাবে মুগ্ধ করে ভক্তদের। তবে খোদ এই নায়কের মনে রাজত্ব করেন অন্য এক ‘স্বপ্নসুন্দরী’। তিনি আর কেউ নন, বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে অঙ্কুশ অকপটে জানালেন মাধুরীর প্রতি তার সেই দুর্বলতার কথা। এমনকি সুযোগ পেলে এই বলিউড ডিভাকে ডেটেও নিয়ে যেতে চান তিনি!

অঙ্কুশ বলেন, ‘আমরা যে সময় বড় হয়েছি, তখন বহু পুরুষের ‘স্বপ্নের রানি’ ছিলেন মাধুরী দীক্ষিত। আমার ক্ষেত্রেও তার অন্যথা হওয়ার কোনো কারণ নেই। ঐন্দ্রিলাও জানে যে, নায়িকা মাধুরী শুধু নয়, নৃত্যশিল্পী মাধুরীর প্রতিও আমার আলাদা দুর্বলতা আছে। পর্দায় তাকে দেখতেই কী ভালো লাগত।’

স্মৃতিচারণা করতে গিয়ে এই অভিনেতা জানান, বর্ধমানে বেড়ে ওঠার দিনগুলোতে রবিবার মানেই ছিল টেলিভিশনে মাধুরীর সিনেমা। ‘বেটা’, ‘তেজাব’ কিংবা ‘হম আপকে হ্যায় কৌন’ সব ছবিই ছিল তার মুখস্থ। ছোটবেলা থেকেই নাচের প্রতি প্রবল ঝোঁক অঙ্কুশের। আর তাই মাধুরীর নাচের মুদ্রার পাশাপাশি তার অনবদ্য ‘এক্সপ্রেশন’ বা অভিব্যক্তি অঙ্কুশকে দারুণভাবে টানত।

মুম্বাইয়ে দীর্ঘ সময় কর্মশালায় থাকলেও প্রিয় অভিনেত্রীর সঙ্গে এখনও দেখা হয়ে ওঠেনি অঙ্কুশের। তবে সেই আক্ষেপ ঘুচিয়ে একদিন স্বপ্নের নায়িকার সামনে দাঁড়াতে চান তিনি। অঙ্কুশ বলেন, ‘কখনো দেখা হলে কী বলব জানি না, তবে সুযোগ পেলে ওনাকে ডেটে নিয়ে যেতে চাই। মাধুরীকে নিয়ে আমার পাগলামির কথা ঐন্দ্রিলাও খুব ভালো করে জানে।’

অঙ্কুশ আরও জানান, তখন এলইডির যুগ ছিল না। বাড়িতে ছিল বক্স টেলিভিশন আর ভিসিআর। ক্যাসেট চালিয়ে মাধুরীর গানের সাথে নাচতেন ছোট্ট অঙ্কুশ। আর ছেলের এমন কাণ্ড দেখে মা প্রায়ই রেগে যেতেন। তবে সেই দিনের সেই পাগলামিই আজ তাকে অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category