• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার

মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা) প্রতিনিধি / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ ক্কারীপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের মেয়ে সাহিদা বেগম। এই গ্রামের নানার ভিটেতে এখন দুই এতিম ছেলেকে নিয়ে বাস করেন ৪০ বছর বয়সী সাহিদা। জীবন তাকে কোনো দিন সুখ দেয়নি। ৬ বছর আগে স্বামী আলতাফ হোসেন মারা গেছেন। এরপর থেকেই জীবনের সঙ্গে একাই লড়ছেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, ৪ মাস আগে তার শরীরে বাসা বেঁধেছে স্তন ক্যান্সার (ব্রেস্ট ক্যান্সার)। এরই মধ্যে ৩ টি ক্যামো নিয়েছেন। ডাক্তার বলেছেন দ্রুত অপারেশন না করালে তাকে বাঁচানো সম্ভব হবে না।

সাহিদা বেগম শারীরিক দিক থেকেও একজন প্রতিবন্ধী। স্বামীর মৃত্যুর পর দুই সন্তানকে মানুষ করার ভার একা তার কাঁধে ছিল। অন্যের বাড়িতে কাজ আর মানুষের সাহায্যে কোনোমতে চলত তাদের সংসার। কিন্তু ক্যান্সার ধরা পড়ার পর তার জীবনে নেমে এসেছে ঘোর অন্ধকার। ডাক্তার বলেছেন, তার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। কিন্তু অর্থাভাবে ঠিকমতো ওষুধ কেনার টাকাই নেই।

চিকিৎসার সামর্থ্য না থাকায় সাহিদা বেগম এখন বিছানায় শুয়ে ধুকে ধুকে মরছেন। প্রতিদিনের প্রতিটি মুহূর্ত তার কাটে তীব্র শারীরিক কষ্ট আর না খাওয়ার যন্ত্রণা নিয়ে। দুই কিশোর ছেলে মায়ের এই অবস্থা দেখে শুধু কন্নড় ফেলে। কি করবে তারা? কিশোর বয়সে মায়ের চিকিৎসার খরচ জোগাড় করা তাদের পক্ষে অসম্ভব।

প্রতিবন্ধী সাহিদা বেগমের জীবন বাঁচাতে এখন সমাজের বিত্তবান ও মানবিক মানুষের সাহায্য খুব দরকার। আপনাদের একটু সহানুভূতি ও আর্থিক সহায়তা পারে একজন মাস্তহীন মাকে নতুন জীবন দিতে। সাহিদা বেগমের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়ে দিতে পারেন সমাজের হৃদয়বান ব্যক্তিরা।

স্থানীয় জনপ্রতিনিধি অথবা সাহিদা বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে অথবা নগদ ০১৭৬৬৯৮৪৯৬০ নাম্বারে সহযোগিতার হাত বাড়িয়ে তার পাশে দাড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। আপনার সামান্য সহযোগিতায় বেঁচে যেতে পারে একটি অসহায় প্রাণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category