• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

ময়মনসিংহে স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যা, আটক ২

জেলা প্রতিনিধি / ৬ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

ময়মনসিংহের মুক্তাগাছায় এক স্কুলশিক্ষার্থীকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

নিহত মো. সিয়াম (১৫) একই উপজেলার শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে। সে স্থানীয় মানকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

আজ শুক্রবার ভোর ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সিয়াম।

মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পদুরবাড়ি হাইস্কুল মাঠে মারধরের ঘটনা ঘটে।

স্থানীয় ও পরিবারের বরাতে ওসি কামরুল ইসলাম জানান, ওই স্কুলের মাঠে বৈশাখী মেলা চলছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে মেলায় যায় সিয়াম। একপর্যায়ে মানকোন ও পাশের শিবপুর গ্রামের দুই দল কিশোরের মধ্যে পূর্বশত্রুতার জেরে বাগবিতণ্ডা শুরু হয়। এসময় মারামারি শুরু হলে সিয়ামের মাথায় বাঁশের লাঠির আঘাত পড়ে হয়। এতে গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সিয়াম।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভোর ৪টার দিকে সিয়াম মারা যায়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করেছে পুলিশ। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন। হত্যায় জড়িতদের সবাইকে গ্রেপ্তার করা হবে বলে জানান ওসি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category