• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

ভোলার ৫ হাজার মানুষের ঈদ বুধবার

জেলা প্রতিনিধি / ৩৫ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

ভোলার বিভিন্ন গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে বুধবার (২৭ মে) ঈদুল আযহার নামাজ পড়বেন।

মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যায় বিষয়টি নিশ্চত করে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের মুলাই পত্তন গ্রামের চৌকিদার বাড়ির জামে মসজিদের ঈমাম মাওলানা আনোয়ার হোসেন।

তিনি জানান, ওই মসজিদে বুধবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

ওই মসজিদ কমিটির সভাপতি আব্দুর রহিম মাস্টার জানান, আমরা সুরেশ্বরী দরবার শরীফ ও সাতকানিয়া মির্জাখীল দরবর শরীফের অনুসারী। প্রতি বছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করি। সৌদি আরবে যেহেতু বুধবার ঈদুল আযহা উদযাপিত হবে তাই সৌদির সঙ্গে মিল রেখে আমরাও ঈদুল আযহা উদযাপন করবো।

এদিকে, বুধবার সৌদি আরবের সঙ্গে মিল রেখে ভোলা সদরের পূর্ব ইলিশা, রাজাপুর, বোরহানউদ্দিনের টবগী, মুলাইপত্তনসহ সাত উপজেলার বিভিন্ন গ্রামে প্রায় পাঁচ হাজার মানুষ ঈদুল আযহা উদযাপন করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category