• রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন

বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীদের ঢল

নিজস্ব প্রতিনিধি / ৯ Time View
Update : শনিবার, ১৩ জুন, ২০২৬

সকাল থেকেই বৃষ্টি পড়ছে পর্যটন নগরী কক্সবাজারে। এই বৈরী আবহাওয়ার মাঝেও প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে শহরজুড়ে বইছে উৎসবের আমেজ।

শনিবার (১৩ জুন) সকাল ৯টা ৫৫ মিনিটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেছে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বহন করা ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

সপরিবারে কক্সবাজার পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে জেলা প্রশাসনের পক্ষ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় বিমানবন্দরের বাইরে অপেক্ষারত বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। বৃষ্টি উপেক্ষা করে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে নেতাকর্মীসহ মানুষের ঢল চোখে পড়ে।

তারেক রহমান প্রথমে সড়কপথে সদর উপজেলার পিএমখালীতে পৌঁছে বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত পাতলী খাল পুনঃখনন উদ্বোধনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এরপর চকরিয়ার মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।

দিনের কর্মসূচি অনুযায়ী পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তি প্রস্তরস্থাপন অনুষ্ঠান এবং বিকেলে চকরিয়া বাস টার্মিনালে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভা, সন্ধ্যায় তিনি কক্সবাজার শহরে সুধী সমাবেশে অংশ নেবেন।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান সমুদ্রের সৌন্দর্য অবলোকনে মেরিন ড্রাইভ সড়ক ঘুরে দেখবেন এবং রাতের ফ্লাইটেই তিনি ঢাকায় ফিরবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category