• রবিবার, ১৭ মে ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বিসিবির নির্বাচনের তারিখ প্রকাশ, শুরু প্রস্তুতি

ক্রীড়া ডেস্ক / ৩ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন ২০২৬ এর আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ৭ জুন (রোববার) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

৭ জুন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের বোর্ড রুমে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। ভোট গণনা শেষে ওই দিনই সন্ধ্যা ৬টায় নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আজ শনিবার প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্বাচনি তফসিল ও বিস্তারিত সময়সূচি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এবারের নির্বাচনে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩ পরিচালক পদে ভোটগ্রহণ করা হবে। এর মধ্যে ক্যাটাগরি-১ থেকে ১০ জন, ক্যাটাগরি-২ থেকে ১২ জন এবং ক্যাটাগরি-৩ থেকে একজন পরিচালক নির্বাচিত হবেন।

আগামীকাল ১৭ মে (রোববার) বিকেল ৪টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৮ মে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খসড়া তালিকার ওপর আপত্তি গ্রহণ করা হবে। ১৯ মে আপত্তির ওপর শুনানি শেষে ওই দিনই বিকেল ৫টায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

২০ ও ২১ মে (বুধ ও বৃহস্পতিবার) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ের দ্বিতীয় তলায় রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র প্রতি অফেরৎযোগ্য ২০ হাজার টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। ২১ ও ২২ মে (বৃহস্পতি ও শুক্রবার) বেলা ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে মনোনয়নপত্র দাখিল করতে হবে।

২৩ মে (শনিবার) বেলা ১১টা থেকে বিকেল ৪টার মধ্যে মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ করা হবে। ২৪ মে (রোববার) সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে আপিল গ্রহণ এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টার মধ্যে আপত্তির ওপর শুনানি অনুষ্ঠিত হবে। ২৫ মে (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ওই দিনই দুপুর ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।

যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তাদের জন্য পোস্টাল বা ই-ব্যালটের ব্যবস্থা রাখা হয়েছে। এজন্য ২৫ মে রাত ১২টার মধ্যে নির্দিষ্ট ই-মেইলে (bcbec2026@gmail.com) আবেদন করতে হবে। আগামী ১ জুন থেকে ৬ জুনের মধ্যে পোস্টাল/ই-ব্যালট প্রেরণ করা হবে। পূরণ করা ব্যালট অবশ্যই ৭ জুন দুপুর ১টার মধ্যে নির্বাচন কমিশনের কার্যালয়ে বা ই-মেইলে পৌঁছাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category