• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

বিয়ের আসরে হামলা, প্রাণ গেল অন্তত পাঁচজনের

আন্তর্জাতিক ডেস্ক / ১২০ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

গাজা সিটিতে একটি বিয়ের অনুষ্ঠানে ইসরায়েলি হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

আল জাজিরার প্রতিবেদক হানি মাহমুদ জানান, বিয়ের জন্য স্থাপিত একটি তাঁবু লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে ঘটনাস্থলেই কয়েকজন নিহত হন এবং বহু মানুষ আহত হন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গাজার আল-শিফা হাসপাতালের একটি সূত্র জানিয়েছে, হামলায় এক ডজনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় তাঁবুটি অতিথিতে পরিপূর্ণ ছিল। কয়েক মিনিট আগেও যেখানে আনন্দ-উৎসব চলছিল, মুহূর্তের মধ্যে সেটি রক্তাক্ত ও শোকাবহ ঘটনায় পরিণত হয়।

হামলায় ব্যবহৃত ক্ষেপণাস্ত্রের বিস্ফোরণে শুধু বিয়ের তাঁবুই ক্ষতিগ্রস্ত হয়নি, এর শার্পনেল পাশের একটি স্কুলেও আঘাত হানে। ওই স্কুলটিতে বাস্তুচ্যুত বহু পরিবার আশ্রয় নিয়েছিল।

আহতদের গাজা সিটির আল-শিফা হাসপাতাল এবং একটি ফিল্ড হাসপাতালে নেওয়া হয়েছে।

হানি মাহমুদ বলেন, ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে যে আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যে বসবাস করছে, এই হামলা তারই আরেকটি উদাহরণ। দিনের বেলায় একটি বিয়ের অনুষ্ঠানে ড্রোন হামলা চালানো হবে, এমনটি কেউ কল্পনাও করেনি।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category