• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

বিবাহবার্ষিকীতে ঐশ্বরিয়া-অভিষেকের চমক, নতুন আলোচনায় তারকা জুটি

বিনোদন ডেস্ক / ৫৩ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

তারকাখ্যাতি, গুঞ্জন, ব্যস্ততা সবকিছুর মাঝেও টিকে আছে এক নিঃশব্দ, গভীর ভালোবাসা। ১৯ বছরের দাম্পত্য জীবন উদযাপন করলেন বলিউডের আলোচিত জুটি অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চন আর সেই মুহূর্তে পাশে ছিল তাদের সবচেয়ে বড় সুখ, মেয়ে আরাধ্যা বচ্চন।

অভিষেক-ঐশ্বরিয়ার বিবাহবার্ষিকী ছিল ২০ এপ্রিল। দেখতে দেখতে পেরিয়ে গেছে ১৯টি বছর। এই বিশেষ দিনটি তারা উদযাপন করেছেন একেবারেই ঘরোয়া আয়োজনে, পরিবারের উষ্ণতায় ভরা মুহূর্তে। স্যোশাল মিডিয়ায় ছবি প্রকাশ করে ভক্তদের চমক দিয়েছেন ঐশ্বরিয়া-অভিষেক সঙ্গে ছিল তাদের মেয়ে।

সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, হাসিমুখে একসঙ্গে পোজ দিয়েছেন অভিষেক, ঐশ্বরিয়া ও আরাধ্যা। হাতে ফুলের তোড়া, চোখে-মুখে স্বস্তি আর ভালোবাসার ছাপ সব মিলিয়ে ছবিগুলো যেন এক কথায় ‘পারফেক্ট ফ্যামিলি ফ্রেম’। ছবি প্রকাশের পরপরই ভক্তদের ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। শুভেচ্ছা আর প্রশংসায় ভেসে যায় এই তারকা দম্পতি।

ঐশ্বরিয়া-অভিষেকের প্রেমের গল্পটাও কম রোম্যান্টিক নয়। ‘গুরু’ ও ‘উমরাও জান’ এরমতো হিট সিনেমা উপহার দিয়েছেন তারা। আর সিনেমার সেট থেকেই তাদের প্রেম। এক সাক্ষাৎকারে অভিষেক জানিয়েছিলেন, নিউইয়র্কে একটি সিনেমার শুটিংয়ের সময় হোটেলের বারান্দায় দাঁড়িয়ে তিনি ভাবতেন ঐশ্বরিয়ার সঙ্গে সারাজীবন কাটালে কেমন হয়। সেই ভাবনা থেকেই একদিন একই জায়গায় নিয়ে গিয়ে প্রস্তাব দেন তাকে।

২০০৭ সালের ২০ এপ্রিল বিয়ে করেন তারা। এরপর ২০১১ সালে জন্ম নেয় তাদের মেয়ে আরাধ্যা। সময়ের সঙ্গে বদলেছে অনেক কিছু, এসেছে নানা গুঞ্জনও তবু তাদের সম্পর্কের বন্ধন রয়ে গেছে অটুট। সূত্র: এনডিটিভি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category