• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

বায়তুল মোকাররমের পাশে বৃদ্ধের মরদেহ

জেলা প্রতিনিধি / ১৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

রাজধানীর পল্টনে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ ফটকের পাশে ফুটপাতে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের (৬০) মরদেহ পাওয়া গেছে।

পুলিশ সোমবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান জানান, তারা খবর পেয়ে সন্ধ্যায় ফুটপাত থেকে ওই বৃদ্ধকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।

তিনি বলেন, ‘আশপাশের লোকের মুখে জানতে পারি, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন। ওই এলাকাতেই থাকতেন ও ঘুমাতেন। তার নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমাদের ধারণা, অসুস্থতার কারণেই তার মৃত্যু হয়েছে। তবুও ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা আছে।’

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category