• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

ফটিকছড়িতে ৭ তলা থেকে পড়ে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি / ৪৯ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার বিবিরহাট এলাকায় মায়ের অগোচরে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে কারিম (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে বিবিরহাট এলাকার হাসান টাওয়ার-১ ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কারিম সৌদি আরব প্রবাসী মহিনউদ্দিনের দ্বিতীয় ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। সেই সুযোগে সবার অজান্তে কারিম ভবনের ছাদে উঠে যায়। ধারণা করা হচ্ছে, ছাদের কিনারে খেলতে গিয়ে অসাবধানতাবশত নিচে পড়ে যায়।

দীর্ঘ সময় শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ভবনের নিচে তাকে রক্তাক্ত ও নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা।

পরে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রবাসী বাবার ছোট সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সন্তানের মৃত্যুতে মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও স্বজনরা ঘটনাস্থলে ভিড় করেন।

ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এটি দুর্ঘটনাজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category