• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

প্রথম টেস্টে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান, কার পাল্লা ভারী?

ক্রীড়া প্রতিবেদক / ৮২ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

সীমিত ওভারের ক্রিকেট ছেড়ে বাংলাদেশ এবার নামছে টেস্ট পরীক্ষায়। শুক্রবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গড়াচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। ম্যাচটি শুরু হবে সকাল দশটায়।

টেস্টের আগে পরিসংখ্যানে কোন দল এগিয়ে? সামগ্রিক পরিসংখ্যান হিসেব করলে পাকিস্তান স্বাভাবিকভাবেই টেস্টে বাংলাদেশের চেয়ে শক্তিশালী।

এখন পর্যন্ত দুই দল ১৫ টেস্টে মুখোমুখি হয়েছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১২টিতেই, একটি টেস্ট ড্র হয়েছে। বাংলাদেশের জয় দুই টেস্টে।

তবে বাংলাদেশের সমর্থকদের জন্য আশার খবর। জয় পাওয়া ওই দুই টেস্টই সবশেষ পরিসংখ্যান। অর্থাৎ সাম্প্রতিক ফর্মের বিচারে পাকিস্তানের থেকে এগিয়ে বাংলাদেশ।

২০২৪ সালের আগস্টে পাকিস্তানের মাটিতে গিয়ে ওই দুই টেস্ট জিতে এসেছিল বাংলাদেশ। পাকিস্তানকে প্রথমবারের মতো তাদের ঘরে হোয়াইটওয়াশ করার কীর্তিও সেটি।

দুটি টেস্টই হয়েছিল রাওয়ালপিন্ডিতে। প্রথম টেস্টে পাকিস্তানকে ১০ উইকেটে হারায় বাংলাদেশ, দ্বিতীয় টেস্টে টাইগারদের জয় ৬ উইকেটে।

ওই দুই টেস্টের পর এবারই প্রথমবার লাল বলের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category