• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারে কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক / ৪৭ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬

পানিস্বল্পতায় রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে আশঙ্কাজনক হারে কমেছে উৎপাদন। পানি সংকটে কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে ৪টি বন্ধ দিতে হয়েছে। ২৩০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রে বর্তমানে চালু থাকা এক ইউনিটে উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট।

কেন্দ্রের দায়িত্বশীল কর্তৃপক্ষ জানান, পানি সংকটে বর্তমানে কেন্দ্রে চালু থাকা ১টি ইউনিটে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৪০ মেগাওয়াট। গত সপ্তাহে ২টি ইউনিট চালু রাখা সম্ভব হলেও কাপ্তাই হ্রদে অস্বাভাবিক হারে পানি কমতে থাকায় মঙ্গলবার আরও একটি ইউনিট বন্ধ করে দিতে হয়েছে। এ অবস্থা চলতে থাকলে উৎপাদন পুরোপুরি বন্ধ করে দিতে হবে। বৃষ্টি না হলে পরিস্থিতির উত্তরণ হবে না।

কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, চলতি শুষ্ক মৌসুমে কাপ্তাই হ্রদে দ্রুতগতিতে পানির স্তর কমে যাচ্ছে। ফলে হ্রদের পানির ওপর নির্ভরশীল কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন এখন সবনিম্ন পর্যায়ে চলে গেছে। রুলকার্ভ অনুযায়ী বর্তমানে কাপ্তাই হ্রদে পানির স্তর থাকার কথা ৮৩ দশমিক ৮০ ফুট বা মিন সি লেভেল (এমএসএল)। কিন্তু বুধবার সকালে হ্রদে পানির লেভেল ছিল ৭৭ দশমিক ৪৭ ফুট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category