• শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
Headline
মরহুম আব্দুল মোমিন তালুকদার খোকা এমপি স্মৃতি আন্ত:জেলা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আদমদীঘিতে দুর্গা পুজা উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মুলক সভা শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় জাতীয় ক্রীড়া পরিষদের প্রধান আইন বিষয়ক উপদেষ্টা হলেন শ্রীপুরের কৃতি সন্তান অ্যাড. কাজী আব্দুর রশিদ শ্রীপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কাঁটাতারের বেড়ায় ২৮ বছরের চলাচলের পথ বন্ধ; ভোগান্তিতে পথচারী শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার সান্তাহারে ফুটসাল ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু  নিখোঁজ স্ত্রী সন্ধান চেয়ে স্বামীর থানায় জিডি; ১৬ দিনেও উদ্ধার হয়নি আদমদীঘিতে এনএসডিএস উদ্যোগে বির্তক প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন

পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন শহীদ আফ্রিদি

স্পোর্টস ডেস্ক / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

পাকিস্তান ক্রিকেটে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি পেলেন দেশটির সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানের ইতিহাসের অন্যতম সেরা এই তারকা অলরাউন্ডারকে দেওয়া হয়েছে দেশটির দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিলাল-ই-ইমতিয়াজ।

বুধবার (১৩ মে) আইওয়ান-ই-সদরে আয়োজিত অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আফ্রিদির হাতে এই সম্মাননা তুলে দেন।

পাকিস্তানের এই দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হিসেবে বিবেচিত হিলাল-ই-ইমতিয়াজ আফ্রিদি পেয়েছেন জাতীয় দলের হয়ে দীর্ঘ ক্যারিয়ার, আন্তর্জাতিক ক্রিকেটে অবদান এবং পাকিস্তান ক্রিকেটকে বিশ্বমঞ্চে তুলে ধরার স্বীকৃতি হিসেবে। অনুষ্ঠানে ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ে তার ভূমিকাও বিশেষভাবে স্মরণ করা হয়।

আফ্রিদি পাকিস্তানের হয়ে ৩৯৮টি ওয়ানডে খেলেছেন। এই সংস্করণে তার রান ৮ হাজার ৬৪, আছে ৩৯টি ফিফটি ও ৬টি সেঞ্চুরি। বল হাতে নিয়েছেন ৩৯৫ উইকেট, যার মধ্যে আছে ৯টি পাঁচ উইকেট। টি-টোয়েন্টি আন্তর্জাতিকেও তিনি ছিলেন পাকিস্তানের বড় মুখ। ৯৯ ম্যাচে করেছেন ১ হাজার ৪১৬ রান, নিয়েছেন ৯৮ উইকেট।

২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের শিরোপা জয়ের অন্যতম নায়ক ছিলেন আফ্রিদি। ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে অপরাজিত ৫৪ রান করার পাশাপাশি বল হাতেও একটি উইকেট নেন তিনি। তার সেই অলরাউন্ড পারফরম্যান্স পাকিস্তানকে এনে দেয় ঐতিহাসিক শিরোপা।

জাতীয় দলের বাইরে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও দীর্ঘ সময় খেলেছেন আফ্রিদি। পাকিস্তান সুপার লিগ, লঙ্কা প্রিমিয়ার লিগ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিগ ব্যাশ, চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি ও আইপিএলেও দেখা গেছে তাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category