• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline
ঢাকার সব স্কুলে একই প্রশ্ন, বাড্ডার এক স্কুলে দেওয়া হলো ভিন্ন প্রশ্ন অপতথ্যের বিস্তার রোধে ইউনেস্কোর সহযোগিতা চাইলেন তথ্যমন্ত্রী পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: মন্ত্রী জুলাইয়ে ১ লাখের বেশি শিক্ষার্থী পাবে পাটজাত ব্যাগ ও পোশাক: মাহদী আমিন হঠাৎ ব্লাড সুগার কমে কেন? জানুন কারণ ও করণীয় প্রাণ গ্রুপে ক্যারিয়ার গড়ার সুযোগ, নিয়োগ দিচ্ছে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় ৭ম শ্রেণির শিক্ষার্থীকে অপহরণ ইরানকে ঘিরে উত্তেজনা, যুদ্ধের ছায়া ধরে রাখতে চায় যুক্তরাষ্ট্র হত্যাকাণ্ডে উদ্বেগ: তিন মাসে দেশজুড়ে ৮৫৪, ঢাকায় ১০৭ সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন ক্রুড অয়েল, চট্টগ্রামে পৌঁছাতে লাগবে ১২ দিন

নেইমারের হাতে বাংলাদেশের জার্সি

Reporter Name / ১৭ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

বাংলাদেশে ব্রাজিল ও নেইমারের সমর্থক অনেক। সেই নেইমারের হাতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জার্সি তুলে দেয়া হয়েছে। গতকাল ব্রাজিলে ক্লাব অনুশীলনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেন শাহনূর রোমেন।

ব্রাজিল থেকে বাংলাদেশি প্রবাসী শাহনূর রোমেন বলেন, ‘আমি এক যুগের বেশি সময় ব্রাজিলে রয়েছি। ফটোসাংবাদিকতা করি, মূলত ক্রীড়ার ছবিই বেশি তুলি। গতকাল নেইমারের ক্লাব সান্তোসের ট্রেইনিং গ্রাউন্ডে যাই। মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেই।’

শাহনূর বাংলাদেশে আসেন না অনেক দিন। আরেক প্রবাসী ক্রীড়ামোদীর মাধ্যমে জার্সি ব্রাজিলে এনেছেন। সেই জার্সি নেইমারের হাতে তুলেছেন।

বিশ্বকাপের সময় বাংলাদেশে ফুটবল উন্মাদনা নিয়ে বিশ্বজুড়েই সংবাদ হয়। তাই বাংলাদেশ নিয়ে খানিকটা ধারণা রয়েছে নেইমারের। প্রবাসী ফটোসাংবাদিক রুমেন বলেন, ‘বাংলাদেশের জার্সি পেয়ে তিনি অনেক খুশি হয়েছেন। বাংলাদেশে ব্রাজিল ও তার সমর্থক রয়েছে এটি তিনি জানেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category