• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
Headline
চট্টগ্রামে সাড়ে ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩ ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ২৫ বিলিয়ন ডলার বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, যাত্রীদের ভোগান্তি ইসলামী ব্যাংক রক্ষায় গভর্নরের কাছে আমানতকারীদের স্মারকলিপি বন্যা নিয়ন্ত্রণ বাঁধগুলো দ্রুত সংস্কারে কার্যকর পদক্ষেপ চায় জামায়াত নদীর গভীরতা মাপতে গিয়ে পাউবো কর্মী নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ আইপিএলে দ্রুততম ৪০০ রানের রেকর্ড গড়লেন সূর্যবংশী বছরের পর বছর যুদ্ধ করার মতো ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুত রয়েছে: ইরান ইবির ‘ডি’ ইউনিটের ১ম মেধাতালিকায় ভর্তি শুরু ১০ মে নারীদের জন্য ‘এলপিজি কার্ড’, ভর্তুকি মূল্যে মিলবে সিলিন্ডার: প্রতিমন্ত্রী

নদীর গভীরতা মাপতে গিয়ে পাউবো কর্মী নিখোঁজ, ৩ দিন পর মিলল মরদেহ

নিজস্ব প্রতিনিধি / ২ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের ফুলপুরে কংস নদীতে পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ হওয়া পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মী আব্দুল হালিমের (৫৮) মরদেহ তিন দিন পর উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের কংস নদীতে তার মরদেহ ভেসে ওঠে। তিনি গত সোমবার সকাল থেকে নিখোঁজ ছিলেন।

নিহত আব্দুল হালিম ফুলপুর উপজেলার ঠাকুরবাহাই গ্রামের বাসিন্দা এবং আব্দুল মজিদের ছেলে। তিনি পাউবোতে মাস্টাররোলে ডেপথ রিডার হিসেবে কর্মরত ছিলেন।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সোমবার সকাল ৭টার দিকে বাড়ির পাশের কংস নদীতে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ হন আব্দুল হালিম। পরে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাকে উদ্ধারে অভিযান শুরু করে। সোমবার সকাল থেকে মঙ্গলবার এবং বুধবার দুপুর পর্যন্ত টানা অনুসন্ধান চালিয়েও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে নিখোঁজস্থল থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে জাহাঙ্গীরের ডোবা নামক স্থানে তার মরদেহ ভাসতে দেখা যায়। স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

ফুলপুর ফায়ার স্টেশনের ইনচার্জ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নিখোঁজের স্থান থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে মরদেহটি ভেসে ওঠে। স্থানীয়দের খবরের ভিত্তিতে তা উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category