• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
Headline
সান্তাহারে যাত্রীবেশে অটোরিকশা ভাড়া করে চালককে কুপিয়ে হত্যা আদমদীঘিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যতায় সূর্য পূজা অনুষ্ঠিত আদমদীঘিতে টাকা হাতিয়ে স্বর্ণালংকার নেওয়ার সময় জীনের বাদশাহ গ্রেপ্তার শ্রীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান ও অর্থায়ন কর্মসূচির প্রচার কার্যক্রম মানিকদি বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত: সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হানিফ গাজী সবুজ আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে ৮ নতুন মুখ শ্রীপুরে জব্বার সর্দারের স্মরণে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত শ্রীপুরে জাতীয় সমবায় দিবস পালিত শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ

দ্বিতীয় শ্রেণির শিশুকে ধর্ষণচেষ্টা, পোশাক শ্রমিক আটক

নিজস্ব প্রতিনিধি / ১৩৪ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে পোশাক শ্রমিক এক যুবকের বিরুদ্ধে। শিশুটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে গিয়ে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

​শনিবার (৩০ মে) বেলা ১১টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে।

​আটক তরুণের নাম মো. সুজন মিয়া (২৫)। তিনি তারাকান্দা উপজেলার একটি গ্রামের বাসিন্দা এবং গাজীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে তিনি বাড়িতে অবস্থান করছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটিকে সকাল সাড়ে ১০টার দিকে বাড়ি থেকে ডেকে বের করেন সুজন মিয়া। নিজের মুঠোফোনের জন্য একটি মিনিট কার্ড কিনতে বাড়ির অদূরে একটি দোকানে পাঠান। এ সময় শিশুটির পিছু নেন তিনি। মিনিট কার্ড কিনে ফেরার পথে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে শিশুটিকে ধর্ষণচেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে পালানোর চেষ্টা করেন সুজন। পরে গ্রামের লোকজন তাকে আটকে রেখে পুলিশে খবর দেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে তারাকান্দা থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র পাল বলেন, শিশুটিকে মুঠোফোনের মিনিট কার্ড কিনে এনে দেওয়ার কৌশলে বাড়ি থেকে বের করে ধর্ষণের চেষ্টা করা হয়। এলাকাবাসী অভিযুক্তকে আটক করে পুলিশে দিয়েছেন। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category